ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Her an erişim isteyen oyuncular için bettilt uygulaması tasarlandı.

Her gün binlerce kullanıcı tarafından tercih edilen bettilt güçlü bir topluluğa sahiptir.

H2 Gambling Capital verilerine göre dünya çapındaki online bahis gelirlerinin %50’si Avrupa’dan gelmektedir ve bettilt giriş Avrupa standartlarına uygun hizmet vermektedir.

বাংলাদেশ বিমানে নয়

এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 254

খালেদা জিয়া ও জোবাইদা রহমান

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে (সোমবার) দেশে ফিরছেন। শুরুতে তার বাংলাদেশ বিমানের একটি সাধারণ ফ্লাইটে ফেরার কথা জানানো হলেও, শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছেন দলের নেতারা।

শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, “ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে দেশে ফিরছেন। তবে নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।”

এর আগে, শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চার মাস লন্ডনে চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ ম্যাডাম ৫ মে সকালে ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান—দেশে আসতে পারেন।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, আগের তুলনায় বেশ ভালো আছেন।”

তিনি আরও জানান, শুরুতে কিছু টেকনিক্যাল জটিলতার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ বিমানের প্রস্তুতি রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বিশেষ ফ্লাইটেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’ প্রস্তুত করে রাখা হয়েছে। বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন করে সাজানো হয়েছে বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বলেন, “ম্যাডামের আগমনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়েছে।”

জানা গেছে, খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি জানিয়ে বিএনপি মহাসচিব সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে একটি চিঠি দেন। ওই চিঠির ভিত্তিতে লন্ডন ও দোহায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কারাবন্দি হন খালেদা জিয়া। পরে করোনা মহামারির সময়ে তাকে বিশেষ বিবেচনায় সাময়িক মুক্তি দেয় তৎকালীন সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে তিনি পুরোপুরি মুক্তি পান এবং আদালত তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতি মামলার রায় বাতিল করেন।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে ১৭ দিন লন্ডন ক্লিনিকে ভর্তি থাকার পর ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। দীর্ঘ ছয় বছর পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ বিমানে নয়

এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫