ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পর্নোগ্রাফি মামলায় সুমাইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 2

পর্নোগ্রাফি মামলায় সুমাইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও অনলাইনে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। সিএমএম আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, রমনা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক মো. রাশেদুল ইসলাম। শুনানি শেষে আদালত রিমান্ডের পরিবর্তে একদিন জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে গত ১১ আগস্ট রাতে রাজধানীর ভাটারা থানার একটি বাসা থেকে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকার ‘ঢাকা পপুলার ট্রাভেলস’ থেকে তার কথিত প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করে ডিবি। পরদিন তাদের দুজনকেই কারাগারে পাঠানো হয়।

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা বিভিন্ন ডিভাইসের তথ্য বিশ্লেষণে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্টের বিজ্ঞাপন, বিক্রি এবং আর্থিক লেনদেনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সুমাইয়া ও তার সহযোগীকে গ্রেপ্তারের পর রমনা থানার উপপরিদর্শক সুব্রত দাস বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় সুমাইয়া ও খাজা সাকলাইন ফারুক ছাড়াও সালমান, মাহতির মো. সিয়াম, শাকির মাহমুদ ও মোহাম্মদ আবু সাঈদকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পর্নোগ্রাফি মামলায় সুমাইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আপডেট সময় : ১২:০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬