ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

অর্থনৈতিক প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 4

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক অফিস নির্দেশে বিষয়টি জানানো হয়।

অফিস নির্দেশে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জুলাই ড. মোহাম্মদ আক্তার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কেন তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে, সে বিষয়ে অফিস নির্দেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে গভর্নর ও পরিচালনা পর্ষদকে নীতিগত পরামর্শ দিয়ে থাকেন। অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে এ পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

আপডেট সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬