ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় হবে স্পোর্টস ভিলেজ, ২৪ ইউনিয়নে খেলার মাঠ

মোঃ হাছানুর ইমাম জুয়েল, রায়পুরা (নরসিংদী)
  • আপডেট সময় : ১০:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 3

রায়পুরায় হবে স্পোর্টস ভিলেজ, ২৪ ইউনিয়নে খেলার মাঠ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি নান্দনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। একই সঙ্গে উপজেলার ২৪টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে রায়পুরার খাকচক এলাকায় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন বকুল বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের অন্যান্য এলাকার মতো রায়পুরার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে একটি আধুনিক ও নান্দনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে দেশের শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করছেন। ছোটবেলা থেকেই খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের এ উদ্যোগ দেশের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে বকুল বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ সুযোগ দিতে হবে। একদিন তারাই দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে খাকচক এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত খেলাটি দেখতে হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হযরত আলী ভূঁইয়া সভাপতিত্ব করেন।

পরে খাকচক প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। হযরত মো. মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ ম্যাচের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এ সময় রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, নাজমুল হক ভূঁইয়া মোহন, ফরিদ উদ্দিন, আলফাজ উদ্দিন মিঠু, নুর আহমেদ চৌধুরী মানিক, আল আমিন ভূঁইয়া মাসুদ, জেলা বিএনপির সদস্য কাজী আশাদুর রহমান মিলন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব মইনুল সরকার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও সিরাজুল ইসলাম সুরুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রায়পুরায় হবে স্পোর্টস ভিলেজ, ২৪ ইউনিয়নে খেলার মাঠ

আপডেট সময় : ১০:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬