ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

২০ বছর পর পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 211

২০ বছর পর পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দশক পর নতুন এক অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ ওয়ানডে দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

এই ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের। তার নেতৃত্বে পঞ্চপাণ্ডবহীন একাদশ নিয়ে ওয়ানডেতে নতুন যাত্রা শুরু করল বাংলাদেশ। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ ছাড়া এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৫ সালে, কাকতালীয়ভাবে সেটিও ছিল প্রেমাদাসায়।

বাংলাদেশ দলে প্রথমবারের মতো ওয়ানডে খেলছেন দুই তরুণ—উইকেটকিপার ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। লঙ্কান দলেও অভিষেক হলো পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০ বছর পর পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫