Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
সাভারে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘হাত কাটা বাবুল’ গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 246

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. বাবুল মিয়া ওরফে ‘হাত কাটা বাবুল’ (৪৮) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে মধ্য কাউন্দিয়ার শাপলা গলি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম বাচ্চু মিয়া এবং মায়ের নাম রহিমা বেগম।
পুলিশ জানায়, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বাবুল নিজ বাড়িতে গাঁজা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযানে নামে।
অভিযানের সময় বাবুলের ডান হাতে ঝোলানো পলিথিন ব্যাগে রাখা অবস্থায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১০ হাজার টাকা। গ্রেপ্তারের সময় সে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হয়।
কাউন্দিয়া ফাঁড়ির ইনচার্জ কাজী আব্দুর রহিম বলেন, “বাবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে আইনের আওতায় আনার মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।”
এদিকে বাবুলের গ্রেপ্তারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, “মাদক ব্যবসার কারণে এলাকাটি দীর্ঘদিন ধরে অশান্ত ছিল। এমন অভিযান অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
পুলিশ জানিয়েছে, বাবুলের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
















