ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 304

নাসীরুদ্দীন পাটওয়ারী

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী মুখে বিপ্লবের কথা বললেও তাদের রাজনৈতিক আচরণে আওয়ামী লীগের ছায়াই বেশি প্রতিফলিত হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, অতীতে জামায়াত কিছু ভালো উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। ডাকসু নির্বাচন শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই তাদের প্রকৃত চরিত্র স্পষ্ট হয়ে যায়। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে সারা দেশে ঘুরে ঘুরে জামায়াত-সংশ্লিষ্ট প্রচারণা চালাচ্ছে—যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সঙ্গে বেমানান বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও তিনি সমালোচনা করেন। তার দাবি, ২০০১–২০০৬ সাল পর্যন্ত অস্থিরতার জন্য যেমন বিএনপি দায়ী, তেমনি গত ১৫ বছরের শেখ হাসিনার দীর্ঘ শাসন টিকে থাকার পেছনেও বিএনপির ব্যর্থতা বড় ভূমিকা রেখেছে। দেশের রাজনীতিতে নতুন ধারার উদ্যোগ নেওয়ার সময় বিএনপি আবার ইতিহাস বিকৃত করে সামনে এসেছে এবং এবার মুক্তিযুদ্ধের কথা তুলে ধরছে—যা তাদের বক্তব্যে কখনোই আন্তরিকভাবে শোনা যায়নি বলে তিনি মনে করেন। তার মতে, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, তেমনি নতুন করে ‘চেতনার ব্যবসা’ শুরু করেছে জামায়াতও।

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, কেবল চেতনার কথা বলে রাজনীতি চলে না। ২০০১–২০০৬ সময়ে জামায়াতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। আগে সবাই একই প্লেটে বসে খেত, এখন প্লেট আলাদা হলেও তরকারি একই পাতিলের—অর্থাৎ দুর্নীতিতে সবাই সমানভাবে জড়িত। জনগণ এসব ভুলে যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

আরও বলেন, অনলাইনে নানা ধরনের ভয় দেখানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি এসব ভয় পান না। তার দাবি, এই ভয় দেখানো হয় দেশের ভেতর থেকে নয়, লন্ডন থেকে।

শেষে তিনি অভিযোগ করেন, দেশে ৩০০ ‘গডফাদার’ দিয়ে সংসদ দখলের পরিকল্পনা চলছে। যারা দেশে ফিরতে ভয় পায়, তাদের জনতা লাল কার্ড দেখাবে—এমন আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আ. লীগ

আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫