ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম-সাময়িক কবিতা

বেড়ি

আইরিন
  • আপডেট সময় : ১১:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 456
দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন যেদিকে চায় সেদিকে যাইতে চাই আমি
যাইতে দেয় না শুধু আমার পায়ের বেড়ি
যে বেড়ি পড়িয়েছে আমার মায়ে
আলতা রাঙা আমার সোনার পায়ে

এ বেড়ি ছিন্ন করিবারে যদি পারি
চলিয়া যাইব বিশ্ব ব্রহ্মান্ড ছাড়ি।

যে বেড়ি পড়িয়েছে আমার ভাই
আমার হৃদয়ের হরিৎ উপত্যকায়।
যে উপত্যকায় প্রকৃতি করে বাস,
তাহারই পানে ঘর বাঁধিয়াছে মনুষত্বের দাস।

সেই ঘরেতে তালা দেয় আমার প্রতিবেশী
আজন্ম ধরে যাদের আমি ভালোবাসি।
সে বেড়ি বানিয়েছে কানার অনেক স্নেহভরি
সেই বেড়ি দেখিলে ভাই আমি বড় ডরি।

আমার বেড়ি বানাইছে মায়, দশমাস ধরি
সে বেড়ি ছিন্ন করিয়া যাইতে নাহি পারি,
আমার প্রতিবেশী পড়ায় আমারে
নানান কথার বেড়ি
সেই বেড়িতে তালা লাগায় আমার সহচরী।

সমাজ পড়ায় বিয়ের বেড়ি,
পতি পড়ায় লোহার বেড়ি
এই বেড়ি ছাড়িয়া আমি যাইতে নাহি পারি।

হে নব মানব, নে আমারে ছাড়ি
চারিদিকে ধরিছে ঘিরে নানান রকম বেড়ি,
ভেঙে ফেল ঐ লোহার বেড়ি
মুক্ত কর এই অভাগায়
নানান রকম মানুষ হইলে বাঁচিতে চায়।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সম-সাময়িক কবিতা

বেড়ি

আপডেট সময় : ১১:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

মন যেদিকে চায় সেদিকে যাইতে চাই আমি
যাইতে দেয় না শুধু আমার পায়ের বেড়ি
যে বেড়ি পড়িয়েছে আমার মায়ে
আলতা রাঙা আমার সোনার পায়ে

এ বেড়ি ছিন্ন করিবারে যদি পারি
চলিয়া যাইব বিশ্ব ব্রহ্মান্ড ছাড়ি।

যে বেড়ি পড়িয়েছে আমার ভাই
আমার হৃদয়ের হরিৎ উপত্যকায়।
যে উপত্যকায় প্রকৃতি করে বাস,
তাহারই পানে ঘর বাঁধিয়াছে মনুষত্বের দাস।

সেই ঘরেতে তালা দেয় আমার প্রতিবেশী
আজন্ম ধরে যাদের আমি ভালোবাসি।
সে বেড়ি বানিয়েছে কানার অনেক স্নেহভরি
সেই বেড়ি দেখিলে ভাই আমি বড় ডরি।

আমার বেড়ি বানাইছে মায়, দশমাস ধরি
সে বেড়ি ছিন্ন করিয়া যাইতে নাহি পারি,
আমার প্রতিবেশী পড়ায় আমারে
নানান কথার বেড়ি
সেই বেড়িতে তালা লাগায় আমার সহচরী।

সমাজ পড়ায় বিয়ের বেড়ি,
পতি পড়ায় লোহার বেড়ি
এই বেড়ি ছাড়িয়া আমি যাইতে নাহি পারি।

হে নব মানব, নে আমারে ছাড়ি
চারিদিকে ধরিছে ঘিরে নানান রকম বেড়ি,
ভেঙে ফেল ঐ লোহার বেড়ি
মুক্ত কর এই অভাগায়
নানান রকম মানুষ হইলে বাঁচিতে চায়।