ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় : ১১:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 243
দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব মো. আজিজুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী অবসর দেওয়া হয়েছে।

অবসরে যাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন:

  • বিকাশ কুমার সাহা – সংযুক্ত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ, ঢাকা (জেলা ও দায়রা জজ)

  • শেখ মফিজুর রহমান – নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, রাজবাড়ী

  • মো. মাহবুবার রহমান সরকার – কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১

  • শেখ গোলাম মাহবুব – কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

  • মো. মজিবুর রহমান – গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১

  • মো. এহসানুল হক – ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

  • মো. জুয়েল রানা – খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল

  • মো. মনির কামাল – সিলেট সাইবার ট্রাইব্যুনাল

  • সহিদুল ইসলাম – বিশেষ জজ, পটুয়াখালী

  • আল মাহমুদ ফায়জুল কবীর – বিশেষ জজ, দিনাজপুর

  • মো. নাজিমুদ্দৌলা – জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল

  • এ কে এম মোজাম্মেল হক চৌধুরী – ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

  • ফজলে এলাহী ভূঁইয়া – হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩

  • আবু জাফর মো. কামরুজ্জামান – সংযুক্ত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ, ঢাকা

  • মো. রুস্তম আলী – প্রশাসনিক ট্রাইব্যুনাল, বরিশাল

  • মো. নুরুল ইসলাম – অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকা

  • এ কে এম এনামুল করিম – অতিরিক্ত জেলা ও দায়রা জজ, পটুয়াখালী

  • মোহাম্মদ হোসেন – যুগ্ম জেলা ও দায়রা জজ, ঢাকা

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, তাঁরা বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকার ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে

আপডেট সময় : ১১:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫