Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে: তারেক রহমান
- আপডেট সময় : ০১:২২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 163

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২০ জুন) নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, “বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বের লাখো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি কেবল বৈশ্বিক সংকট নয়, বরং প্রতিদিনকার বাস্তবতা।”
তিনি বলেন, “কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করেছে, তা আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত। তবে এই সংকট এখনো বিশ্বের অন্যতম মানবিক বিপর্যয় হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা দিনে দিনে অসহনীয় হয়ে উঠছে।”
তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই সংকটের সমাধানে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। রোহিঙ্গারা যেন স্বেচ্ছায়, নিরাপদে এবং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে—সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ ব্যাপারে সক্রিয় হতে হবে। যেন কোনো পক্ষ দায়িত্ব এড়িয়ে না যায় এবং সবাই সংকট নিরসনে বাস্তবভিত্তিক ভূমিকা নেয়।”
তারেক রহমান বলেন, “আসুন, আমরা শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধানের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করি—যাতে কোনো শরণার্থী পেছনে পড়ে না থাকে, এবং যাতে কেউ নিজের ঘরে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়।”















