Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Her an erişim isteyen oyuncular için bettilt uygulaması tasarlandı.
Her gün binlerce kullanıcı tarafından tercih edilen bettilt güçlü bir topluluğa sahiptir.
H2 Gambling Capital verilerine göre dünya çapındaki online bahis gelirlerinin %50’si Avrupa’dan gelmektedir ve bettilt giriş Avrupa standartlarına uygun hizmet vermektedir.
খালেদা জিয়ার অবস্থার সামান্য উন্নতি
- আপডেট সময় : ০৪:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 313

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানাচ্ছেন, তার অবস্থায় অল্পমাত্রায় উন্নতি হলেও এখনো বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি। এ কারণে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে এবং নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচিও দুই দফা পিছিয়ে গেছে।
চিকিৎসা বোর্ডের সদস্যরা জানান, তার শারীরিক জটিলতাগুলো ধীরে ধীরে সামাল দেওয়া হচ্ছে। একটি সমস্যা কমলে আরেকটি তীব্র হয়। লিভারের পুরোনো জটিলতা নিয়ন্ত্রণে থাকলেও কিডনির অবস্থা বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক সীমা ছাড়িয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে, আর ডায়ালাইসিস বন্ধ রাখলেই পরিস্থিতি খারাপ হচ্ছে।
বোর্ডের একজন চিকিৎসক বলেন, বয়সজনিত কারণে সুস্থতা ফিরে পেতে সময় লাগছে। প্রতিদিন নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বেশ কিছু প্যারামিটার ঠিক থাকলেও তাকে পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। প্রতিরাতে বোর্ডের বৈঠকে রিপোর্ট দেখে ওষুধের মাত্রা সামঞ্জস্য করা হচ্ছে। দেশে ফেরার পর এসব বৈঠকে সরাসরি অংশ নিচ্ছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। প্রতিদিন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করছে।
এসময় ডা. জুবাইদা রহমান প্রায়ই হাসপাতালে থেকে চিকিৎসার বিভিন্ন বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এবং কিছুদিন দেশে থাকার পরিকল্পনাও রেখেছেন।
চিকিৎসা তদারকির দায়িত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তার নেতৃত্বে এভারকেয়ার হাসপাতালের একটি টিম যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।














