Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
সামাজিক ব্যবসায় স্বাস্থ্যসেবা নিশ্চিত সম্ভব: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০১:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 409

সামাজিক ব্যবসার ধারণা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘‘সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো। বিগত সরকারের আপত্তির কারণে এটি পালন করা সম্ভব হয়নি, তবে এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে এ দিনটি উদযাপিত হচ্ছে।’’
শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে ১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ড. ইউনূস।
তিনি আরও বলেন, ‘‘বিশ্বকে পরিবর্তন করতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের আগেই আমাদের সঠিক পথ বেছে নিতে হবে। আমরা বিষণ্ন নই, বরং একটি সুন্দর ও মানবিক বিশ্ব গড়ার স্বপ্ন দেখি।’’
ড. ইউনূস মনে করেন, স্বপ্ন না দেখলে কোনো অর্জন সম্ভব নয়। এজন্য শিক্ষাব্যবস্থায় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জাগাতে হবে। তিনি বলেন, ‘‘গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়তে সহায়ক ভূমিকা রাখবে।’’
বর্তমান বিশ্ব ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘‘এই যে স্বার্থপরতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বব্যবস্থা—এটি টিকে থাকতে পারবে না। আমরা একটি নতুন সভ্যতার কথা বলি, যা হবে ভবিষ্যতের দিকনির্দেশনা।’’
দুইদিনব্যাপী এই আয়োজনে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। বিশ্বের ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশি অংশগ্রহণ করছেন এই আন্তর্জাতিক সম্মেলনে।














