ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ

সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

ফাইল ছবি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যেন বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, পূর্ববর্তী শাসনামল এবং অন্তর্বর্তী সরকারের সময় থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। দেশের বিভিন্ন খাতে যে সমস্যা রয়েছে, তা সরকার অস্বীকার করছে না। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে কেউ যেন বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ সমুন্নত রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।

প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা নিয়ন্ত্রণের জন্য দেশের প্রচলিত আইন রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেক ব্যক্তি ও রাজনৈতিক দলের নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করা উচিত।

বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে ভোগান্তিতে থাকা মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান।

তিনি বলেন, শিল্পকারখানার মালিকসহ দেশের অনেক সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সমস্যায় রয়েছেন। তাদের কাছে দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন। ভবিষ্যতে যেন দেশের মানুষকে এ ধরনের সংকটের মুখোমুখি হতে না হয়, সে অনুযায়ী বিএনপি কর্মপরিকল্পনা তৈরি করছে।

অতীতের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে কিছু রাজনৈতিক শক্তি আড়ালে অবস্থান করেছিল। বর্তমানে তারাই বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে আরও সচেতন করতে হবে। কারা কাকে আড়াল করছে এবং কারা কাদের রাজনৈতিকভাবে পুনরায় সামনে আনার চেষ্টা করছে, তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

তারেক রহমান বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। জনগণের অধিকার নিশ্চিত করার রাজনীতির কারণেই বিভিন্ন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, এখন এমন একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যেখানে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে।

বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পের বিকাশ এবং নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। ১৯৭৫ সালের পর খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে দলটির ভূমিকার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।

গত দেড় দশকের বেশি সময়ের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নানা বাধা, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে গেছে।

২০২৪ সালের আন্দোলনের মূল কৃতিত্ব দেশের সাধারণ মানুষের বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে থেকে সেই আন্দোলন সফল করতে ভূমিকা রেখেছে।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠান পরিচালনা করেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

আলোচনা সভায় দলের কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত ও শহীদ নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিএনপির রাজনৈতিক ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার থেকে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়। শনিবারের আলোচনা সভার মধ্য দিয়ে এবারের কেন্দ্রীয় কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ

সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: তারেক রহমান

আপডেট সময় : ১০:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬