Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে
- আপডেট সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 186

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে গণতন্ত্রকামী মানুষ তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। তিনি বলেন, “আমরা শপথ নিয়েছি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব।”
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন।
তিনি বলেন, একাত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যার মাধ্যমে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ দিনটি বিএনপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার ঘোষকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তারা শপথ নিয়েছেন, স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার সংগ্রাম সব সময় অব্যাহত রাখবেন।
মহাসচিব আরও জানান, মহান বিজয় দিবসে বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সহযোগী সংগঠন–মুক্তিযোদ্ধা দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ড্যাব ও ছাত্র দলের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং নানা ধরনের স্লোগান দেন।












