Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
মোংলায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা ও লুটপাটের অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 230

মোংলায় চাঁদা না দেওয়ার জেরে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চিহ্নিত সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নুর ইসলাম বাবুল জানান, মোংলা উপজেলা পরিষদের পেছনের সত্তার লেন এলাকার মোঃ হাবিবের ছেলে রবিউল (৩৫), শফিকুল (৩০), রাতারাতি কলোনির আব্দুল খলিলের ছেলে সজল (২৮), কবরস্থান রোডের আবুল কালামের ছেলে ইব্রাহিম বাবুর্চি (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন কিছুদিন আগে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মামার ঘাট এলাকায় ‘মেসার্স আখি এন্টারপ্রাইজ’ নামের তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ওই চক্র। তারা ধারালো রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিস কক্ষে প্রবেশ করে এবং এলোপাতাড়ি মারধর করে। হামলায় চাইনিজ কুড়ালের কোপে ব্যবসায়ীর মাথায় গুরুতর জখম হয়।
এ সময় হামলাকারীরা প্রতিষ্ঠানটি ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্যান্টের পকেট থেকে নগদ ১ লাখ ২০ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। তারা হুমকি দিয়ে যায়, চাহিদা অনুযায়ী টাকা না দিলে সাত দিনের মধ্যে হত্যা করে মরদেহ পশুর নদীতে ফেলে দেওয়া হবে।
এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার (২ মে) রাতে মোংলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগ করেন, উক্ত চক্রটি বিগত সরকার আমলে সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাট চালালেও বর্তমানে ভিন্ন রাজনৈতিক পরিচয় নিয়ে একই অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, যার ফলে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোংলা থানা এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।”












