ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • আপডেট সময় : ১১:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন; কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেকান্দর আলী (৪৫), মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া (৫৫), হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মিয়া (৫৩), ইটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু তালেব (৪৩) এবং করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. প্রান্ত (২৪)।

এ ছাড়া নিকলী আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আলী বিজয় (৪১) ও মো. আলমগীর (৩০), ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. স্বপন আহমেদ (৪০), কটিয়াদী উপজেলার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মিয়াদ (৪০), আওয়ামী লীগের ইউপি সহসভাপতি মো. গোলাপ মিয়া (৫৮) এবং যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি তোতা মিয়া (৪২) রয়েছেন।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা পুলিশ আরও জানায়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোরগঞ্জকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬