ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 413
দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন তার বোন মাহজাবিন আহমদ মিমি।

তিনি জানান, তার ভাইকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। তবে কেন এ পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি। শুধু বলেছেন, “সেটা কর্তৃপক্ষকেই জিজ্ঞাসা করুন।” তিনি ধারণা করেন, ঘটনাটি সম্ভবত বুধবার ঘটে।

বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ছাড়তে পারেননি।

সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন, তবে একই বছরের মে মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর তিনি অভিযোগ করেছিলেন, দায়িত্ব পালনের সময় নানা বাধা ও নির্দেশনা অমান্যের কারণে তিনি এ সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি আর সক্রিয় রাজনীতিতে যুক্ত হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিমানবন্দরে সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা

আপডেট সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫