Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
বিমানবন্দরে প্রবাসীরা ভিআইপি মর্যাদা পাবেন
- আপডেট সময় : ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 243

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে প্রবাসীদের অবদান অতুলনীয়। তাদের সম্মান ও সেবা নিশ্চিত করতেই বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি মর্যাদার ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং সহযোগিতায় বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আপনাদের অবদান আমরা কখনও ভুলে যাই না। আপনাদের জন্যই আমরা শক্তভাবে এগিয়ে চলছি।”
তিনি আরও বলেন, “বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানির শিকার না হন, বরং সম্মানিত বোধ করেন, সেই লক্ষ্যেই আমরা তাদের ভিআইপি মর্যাদায় সেবা দেওয়ার উদ্যোগ নিচ্ছি। যাতে তারা দেশে আসা-যাওয়ার সময় শান্তিপূর্ণ ও আনন্দদায়ক অভিজ্ঞতা পান।”
সভায় উপস্থিত প্রবাসী ব্যবসায়ীরা বিমান পরিবহনে পণ্য পরিবহণ ব্যয় ও কার্গো ভাড়ার বিষয়টি তুলে ধরলে প্রধান উপদেষ্টা জানান, “আমরা বিমান পরিবহন ব্যবস্থাকে দ্রুত ও সহজ করতে কাজ করছি। কার্গো ভাড়া কমানো এবং চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও পণ্য পরিবহণ সহজীকরণে কার্যক্রম চলছে।”
তিনি বলেন, “শুধু যাত্রী নয়, এখন থেকে পণ্য পরিবহনেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।”
সভায় ড. ইউনূস আরও জানান, প্রবাসীদের পাসপোর্টসহ সকল দূতাবাসসংশ্লিষ্ট সেবা ধাপে ধাপে অনলাইনে রূপান্তর করা হচ্ছে, যাতে তারা সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন। এ বিষয়ে সরকারের কার্যক্রমে প্রবাসীদের মতামত ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।











