ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়িবহর ঘিরে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ০৪:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 179

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়িবহর ঘিরে শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সফরের সময় পাথর শ্রমিকরা বিক্ষোভ করেন। শনিবার (১৪ জুন) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

বিক্ষোভের মুখে পড়া দুই উপদেষ্টা হলেন—পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা দুজন জাফলংয়ের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংয়ের পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ সিদ্ধান্তে বহু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পেয়েছে বলেও মন্তব্য করেন তারা।

এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় পাথর শ্রমিকরা। তারা “ভুয়া ভুয়া” স্লোগান দিতে শুরু করেন এবং উপদেষ্টাদের গাড়িবহর ঘিরে বিক্ষোভে অংশ নেন। প্রায় আধঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপদেষ্টাদের নিরাপদে সরিয়ে নেন।

বিক্ষোভরত শ্রমিকদের দাবি, তারা আশা করেছিলেন উপদেষ্টারা ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি দিয়ে যাবেন। কিন্তু তার বদলে তারা এমন বক্তব্য দিয়েছেন, যা শ্রমিকদের জীবন-জীবিকার বিরুদ্ধে যায়।

একজন শ্রমিক বলেন, “আমরা রুটি-রুজির জন্য রাস্তায় নেমেছি। পাঁচ লাখ শ্রমিক এখন বেকার। অথচ সরকার আমাদের পাশে না দাঁড়িয়ে দালালদের কথায় নীতিনির্ধারণ করছে।”

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে জাফলংয়ের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যেসব অবৈধ ক্রাশার রয়েছে, সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, “সিলেট অঞ্চলে আর কোনো পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না। জাফলংকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।”

তবে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, “গাড়িবহর আটকে দেওয়া হয়নি। শ্রমিকরা নিজেদের দাবি জানাতে এসেছিলেন। ওই সময় সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।”

ঘটনার সময় সেখানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাফলংয়ে উপদেষ্টাদের গাড়িবহর ঘিরে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫