Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
চবি এলাকায় ১৪৪ ধারা জারি
- আপডেট সময় : ০৭:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 326

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর হাটহাজারী উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়।
ফতেপুর ইউনিয়নের চবি ২ নম্বর গেট থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে আজ বেলা ২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার নির্দেশনা কার্যকর থাকবে। আদেশে বলা হয়েছে, এই সময় সব ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন, এছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ।
এর আগে চবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও স্থানীয়দের ধাওয়ায় আহত হয়েছেন। রোববার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, তখন তিনি উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ রেখে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন। উত্তেজনা আরও বাড়ে, যখন স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনার সূত্রপাত ঘটে শনিবার রাত সাড়ে ১১টার দিকে, যখন দর্শন বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে ২ নম্বর গেটের কাছে শাহাবুদ্দীন ভবনের দারোয়ান মারধর করেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাত ১১টা ২০ মিনিটে বাসায় আসার সময় গেট বন্ধ ছিল। গেট খোলার জন্য তিনি ডাকলেও দারোয়ান দ্বার খুলেননি। পরে তার রুমমেটরা গেট খোলার চেষ্টা করলে দারোয়ান শিক্ষার্থীর ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।














