ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

উত্তরায় ফখরুল: চূড়ান্ত মুক্তি চাই

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 180

উত্তরায় ফখরুল: চূড়ান্ত মুক্তি চাই

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা একটি ভয়ংকর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। তবে এই মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব।”

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা আজমপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত এক স্মরণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “যারা লুটপাট, ব্যাংক ডাকাতি, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত—তাদের সঙ্গে কোনো আপস হবে না। আমরা তাদের রাজনৈতিকভাবে মুছে ফেলব, কোনোভাবেই সামনে আসতে দেব না।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ওপর যে আস্থা জনগণ রেখেছে, ঠিক সেইভাবেই এখন তারা তারেক রহমানের ওপর আস্থা রাখছে। আমরা অপেক্ষায় আছি, তিনি কবে দেশে ফিরে আসবেন, নেতৃত্ব দেবেন। আমরা দোয়া করি, তিনি দ্রুত ফিরে এসে আমাদের ঐক্যবদ্ধ করবেন।”

বিএনপি মহাসচিব বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ‘ফার্মার্স কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’-সহ নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে, ভোটাধিকার নিশ্চিত হবে, গরিব মানুষও উন্নতির পথে এগোবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।”

বিএনপির ৩১ দফা নিয়ে ছুটছেন এস. এম. জাহাঙ্গীর হোসেন

তিনি স্মরণ করেন, এক বছর আগে এই দিনে উত্তরা উত্তাল হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শেষ ধাপে শহীদ হওয়া শিক্ষার্থীদের পরিবারগুলোর কষ্টে বিএনপি গভীরভাবে সহমর্মী।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর সম্পূরক শুল্ক কমিয়ে ২০ শতাংশ করায় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন। বলেন, “আমেরিকার বাজারে আগে আমাদের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক ছিল, এখন সেটা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এটা দেশের জন্য ভালো খবর। এজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।”

তবে তিনি আক্ষেপ করে বলেন, “আমরা আশা করেছিলাম, এক বছরের মধ্যে আমাদের শহীদদের একটি প্রকৃত তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সরকার সে উদ্যোগ পুরোপুরি নিতে পারেনি, তবে চেষ্টা করছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “গতকাল সংস্কার কমিশনের বৈঠক হয়েছে, কয়েক দিনের মধ্যে রিপোর্ট পাব। আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন—আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটাই আমরা চাই। দেশের মানুষও চায় একটি নির্বাচিত সরকার।”

তিনি বলেন, “আমার তো এখন যাওয়ার জায়গা নেই। কোনো এমপি নেই। যদি সমস্যায় পড়ি, পার্লামেন্টে আমার দাবি কে তুলবে? এজন্য দ্রুত নির্বাচন দরকার, পার্লামেন্ট দরকার, যেখানে আমরা আমাদের কথা বলতে পারব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তরায় ফখরুল: চূড়ান্ত মুক্তি চাই

আপডেট সময় : ১১:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫