ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 193

উপদেষ্টা পরিষদের বৈঠক

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসাতে ভুয়া মামলা করলে আগের তুলনায় এখন বেশি শাস্তি বাড়ছে, গুনতে হবে জরিমানাও। ২০ হাজার টাকা আর্থিক দণ্ডের পরিবর্তে এখন থেকে দিতে হবে ৫০ হাজার টাকা। এমন বিধান যুক্ত করে সিভিল কার্যবিধি / কোড অব সিভিল প্রসিডিউর (সিপিসি) সংশোধন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংশোধনী অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে— কারও সঙ্গে শত্রুতা করতে চাইলে একটা জমির মামলা দিয়ে দাও। সেই মামলা শেষ হতে তিন প্রজন্ম লেগে যায়। এখন আমরা এমন পরিবর্তন আনছি যাতে এক প্রজন্মেই মামলা নিষ্পত্তি হয়।”

তিনি আরও বলেন, বিচারপ্রার্থী নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের লক্ষ্যে সিপিসিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা কমাতে বিভিন্ন নিয়ম-কানুন নির্ধারণ করা হয়েছে। যেমন, আদালতে উকিলরা কতবার সময় চাইতে পারবেন— তারও একটি সীমা নির্ধারণ করা হচ্ছে।

রিজওয়ানা হাসান জানান, আগে কোনো মামলার রায় কার্যকর করতে নতুন করে জারি মোকদ্দমা করতে হতো। এখন রায়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে, যাতে আলাদা করে আর নতুন মামলা করতে না হয়।

তিনি বলেন, “বিচার প্রক্রিয়া এখনো অনেকটা সেকেলে রয়ে গেছে। তাই সমন বা নোটিশ পাঠানোর জন্য এখন থেকে টেলিফোন, মেসেজ বা অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ রাখা হচ্ছে।”

সব মিলিয়ে বিচারপ্রক্রিয়া দ্রুত ও আধুনিক করার পাশাপাশি মিথ্যা মামলার বিরুদ্ধে শাস্তি বাড়িয়ে ৫০ হাজার টাকার আর্থিক দণ্ড নির্ধারণকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫