ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ছয় মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 364

যেভাবে ছয় মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানালেন ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে আসার অভিজ্ঞতা। সামাজিক মাধ্যমে পৃথক ছবি শেয়ার করে নিজের এই রূপান্তরের পার্থক্য দেখিয়ে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী।

ওজন কমানোর এই পথটা সহজ ছিল না জানিয়ে আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি— আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল।

কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।’
অভিনেত্রী জানান, তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মেয়ে। মেয়েই তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে। তিনি আরও উল্লেখ করেন, ‘এটি শুধু ওজন কমানো নয়- এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।’

তবে বাঁধনের এই চেষ্টা ও এতটা ওজন কমানোয় তার চক্ত অনুরাগীরা বেশ চমকেও গেছেন! একজন লিখেছেন, ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক’। আরেকজন লিখেছেন, ‘সত্যিই চমৎকার!’

বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

বাঁধন জানান, এই সিনেমায় অভিনয় করার জন্য তার মেয়েই তাকে উৎসাহ দিয়েছে।

অভিনেত্রী বলেন, ‘এই সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা আমার ভীষণ পছন্দের। তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে, তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যেভাবে ছয় মাসে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন

আপডেট সময় : ০২:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫