ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ভয়াবহ আগুনে ২২ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, নরসিংদী
  • আপডেট সময় : ০৬:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 237

নরসিংদীতে ভয়াবহ আগুনে ২২ দোকান পুড়ে ছাই

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর শিবপুর ও মনোহরদী উপজেলার দুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মোট ২২টি দোকান। ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা ব্যবসায়ীদের।

বুধবার (১৬ এপ্রিল) রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার এবং মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এই দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে শিমুলিয়া বাজারের একটি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এর কয়েক ঘণ্টা পর, রাত সাড়ে ৩টার দিকে মনোহরদীর মৌলভী বাজারে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সেখানে ১২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেনও একই ধরনের আশঙ্কা প্রকাশ করে বলেন, “তদন্তের পর সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।”

ঘটনাগুলোর পর দুই বাজারেই শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে ভয়াবহ আগুনে ২২ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫