ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল

অর্থনৈতিক প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 545

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১ জুলাই ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ সুদহার এখন হবে ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন হবে ৯.৭২ শতাংশ।

এই পরিবর্তন মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। সরকার জানিয়েছে, আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মধ্যবিত্ত ও সঞ্চয়নির্ভর পরিবারগুলোর ওপর এর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

নতুন হার বিনিয়োগের পরিমাণের ওপর নির্ভরশীল
নতুন নিয়মে, যেসব বিনিয়োগ ৭ লাখ ৫০ হাজার টাকার কম, সেগুলোর জন্য মুনাফার হার তুলনামূলকভাবে বেশি। এর বেশি হলে হার কিছুটা কমে যায়।

নতুন হার ও বিনিয়োগের সীমা

নতুন নিয়মে, সঞ্চয়পত্রের সুদহার বিনিয়োগের পরিমাণের উপর নির্ভরশীল। ৭ লাখ ৫০ হাজার টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে সুদহার তুলনামূলকভাবে বেশি হবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুদহার কমে আসবে। অর্থাৎ, কম বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন।

বিভিন্ন সঞ্চয়পত্রের পরিবর্তিত হার

পরিবার সঞ্চয়পত্র: দেশের সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হারেও পরিবর্তন এসেছে।

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদী পূর্তিতে মুনাফার হার ১২.৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৩ শতাংশ।

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১২.৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮০ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্র: পেনশনার সঞ্চয়পত্রেও মুনাফার হার কমানো হয়েছে।

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে মুনাফা ১২.৫৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৯৮ শতাংশ।

পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে।

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৪০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮৩ শতাংশ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে।

সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব: ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবেও মুনাফার হার কমেছে।

তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১২.৩০ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৮২ শতাংশ।

সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২.২৫ শতাংশ থেকে কমে হয়েছে ১১.৭৭ শতাংশ।

কিছু ক্ষেত্রে অপরিবর্তিত

তবে, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

পুরানো সঞ্চয়পত্রের জন্য বিশেষ নিয়ম

১ জুলাই, ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে, পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার কার্যকর হবে। সরকার জানিয়েছে, আগামী ছয় মাস পর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনরায় পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল

আপডেট সময় : ০১:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫