Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
যে নামে নুতন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন
- আপডেট সময় : ০৯:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 581

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে সোচ্চার এই তারকা এবার গঠন করছেন নতুন একটি রাজনৈতিক দল।
আগামী ২৫ এপ্রিল সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে তিনি তার রাজনৈতিক দলের নাম ও কার্যক্রম ঘোষণা করবেন।
সূত্রে জানা গেছে, ইলিয়াস কাঞ্চনের নতুন দলের সম্ভাব্য নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এই নামের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পর থেকে সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে মাঠে নেমেছিলেন ইলিয়াস কাঞ্চন। সময়ের সঙ্গে সেই সামাজিক উদ্যোগ রূপ নেয় একটি শক্তিশালী আন্দোলনে। এবার সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা নিয়েই সরাসরি রাজনীতির ময়দানে নামছেন এই জনপ্রিয় অভিনেতা।
নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান তিনি আগেও বহুবার পেয়েছেন। তবে এটিই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা।










