Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন
- আপডেট সময় : ০৫:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 296

নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দিয়েছে।
শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
২০২৪ সালের নভেম্বরে সরকার ১০ সদস্যবিশিষ্ট এই কমিশন গঠন করে। এর উদ্দেশ্য ছিল—নারীর অধিকার, সুরক্ষা ও সমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি সংস্কার ও সুপারিশ প্রণয়ন।
কমিশনে ছিলেন বিভিন্ন খাতের বিশিষ্ট নারী নেত্রী, আইনজীবী, স্বাস্থ্য ও শ্রম বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী প্রতিনিধি। এদের মধ্যে রয়েছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।
প্রতিবেদনটিতে নারীদের প্রতি সহিংসতা রোধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, রাজনৈতিক অংশগ্রহণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় নারীর প্রবেশাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ রাখা হয়েছে।
কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেন, এই প্রতিবেদন একটি সময়োপযোগী নীতিগত রূপরেখা। এটি বাস্তবায়ন হলে সমাজে নারীর প্রতি বৈষম্য কমবে এবং একটি সমতাভিত্তিক, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।










