ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

নুরুল বশর, উখিয়া (কক্সবাজার)
  • আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 252

উখিয়াতে সংঘর্ষ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতাসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

গুরুত্বর আহতরা হলেন পিংকি আক্তার পিতা হোসেন, আব্দুল হামিদ পিতা নজির হোসেন।
উভয় পরিবারের ও আহত হয়েছে তিন জন,

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার।

স্থানীয়রা জানান, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়েছে এসময় উভয়পক্ষের অনেকে আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ও চট্টগ্রাম নিয়ে গেছে এমন সংবাদ পাওয়া গিয়েছে।

এই বিষয়ে উখিয়া থানা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন লাশ ময়নাতদন্তের পরে বলা যাবে বিষয় টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এটা ছোট বিষয় না জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আপন চাচাতো জেঠাতো ভাই বোনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

One thought on “উখিয়ায় সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫