ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 95

অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান প্রতিযোগিতার পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানান।

তিনি বলেন, “আমরা তফসিল ঘোষণা, ভোটগ্রহণ কর্মকর্তার নিয়োগ, অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেছি। প্রবাসীদের ভোট প্রদানের প্রক্রিয়া জটিল করা হয়েছে। সিসি টিভি ব্যবহার আমাদের জোর দাবি, যা নির্বাচনকে আরও স্বচ্ছ করতে সহায়ক হবে। তবে একটি সুষ্ঠু নির্বাচনে টাকা ব্যয়ের ব্যাপার গুরুত্বপূর্ণ নয়।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “একটি দলের নেতাকর্মীরা প্রচারের সময় হামলার শিকার হচ্ছেন। তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। কমিশন সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে এমন আশ্বাস দিয়েছেন।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, “সব ভোটার ও দলের জন্য সমান সুযোগ এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। তবে নির্বাচন কমিশন যেখানে অনিয়ম দেখা দিলে ব্যবস্থা নেবে। ভোট প্রক্রিয়ার জন্য আমাদের কোনো শঙ্কা নেই এবং আমরা তাদের ওপর আস্থা রাখছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের

আপডেট সময় : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫