ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির হৃৎপিণ্ড ও ফুসফুস সচল, অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 363

ওসমান হাদি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

শনিবার (১৩ ডিসেম্বর) হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির হৃৎপিণ্ড ও ফুসফুস কাজ করছে। তবে এখনো তার মস্তিষ্কের কোনো কার্যক্রম পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় যুক্ত ছিলেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাদির হৃৎপিণ্ড ও ফুসফুস সচল, অবস্থা সংকটাপন্ন

আপডেট সময় : ০৮:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫