ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর আখতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 315

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর আখতার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে সদস্যপদ ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগদান করেন।

কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মেজর আখতারুজ্জামান। ২০১৮ সালেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে ২০২২ সালে দ্বিতীয় দফায় বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আর দলটিতে ফিরে যেতে পারেননি।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবস্থানের প্রতি গভীর আস্থা প্রকাশ করে মেজর আখতার সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে যোগদান করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবনের বাকি সময় উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মেজর আখতার

আপডেট সময় : ০২:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫