Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা
- আপডেট সময় : ০১:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 317

মহান বিজয় দিবস—১৬ ডিসেম্বর উপলক্ষে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে প্রস্তুত জাতি। এ উপলক্ষে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন। পাশাপাশি সর্বস্তরের মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় দিবসকে কেন্দ্র করে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কে বাড়তি নজরদারি থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ সাভার ও আশুলিয়া থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।”
তিনি আরও বলেন, “আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচলের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। বিজয় দিবস উপলক্ষে চার হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিস্টদের স্মৃতিসৌধে প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বর্তমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো শঙ্কা নেই। এই সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতির মধ্য দিয়ে বিজয় দিবসে সাধারণ মানুষ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।”















