Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
ভোটের প্রতীক ‘শাপলা’ নয়—এটি নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত
- আপডেট সময় : ০১:২৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 186

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ রাখছে না নির্বাচন কমিশন (ইসি)। এটি নির্বাচন বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনার আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি নির্বাচন প্রতীক হিসেবে ব্যবহারের উপযোগী নয় বলে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কোনো দল বা প্রার্থী আর ‘শাপলা’ প্রতীক ব্যবহার করতে পারবে না।
গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্য ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করে। এরপর ২২ জুন জাতীয় নাগরিক পার্টিও একই প্রতীক দাবি করে।
বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় ৬৯টি প্রতীক রয়েছে, যার মধ্যে ৫১টি নিবন্ধিত দলের জন্য বরাদ্দ এবং বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য। নতুন দলগুলোকে নিবন্ধনের প্রক্রিয়া চলায় প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫টি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে সেখানেও ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করা হচ্ছে না।












