ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

জুলাই সনদ না দিলে

৩ আগস্ট সচিবালয় ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 275

৩ আগস্ট সচিবালয় ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার দুপুরে শাহবাগে ‘আপ বাংলাদেশ’-এর আয়োজিত গণজমায়েতে এই ঘোষণা দেন সংগঠনের মুখপাত্র শরিফ উসমান হাদি।

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র ছাড়া এখন পর্যন্ত কোনো আইনি কাঠামো গঠিত হয়নি। যাঁদের আমরা শহীদ বলি, রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় তাঁরা আজও ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত হচ্ছেন। অথচ তাঁরা দেশের স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছেন। তাঁদের মর্যাদা ও বৈধতা প্রতিষ্ঠার জন্য জুলাই ঘোষণাপত্র ও সনদ অপরিহার্য।”

হাদি আরও বলেন, “জুলাই সনদ ও ঘোষণাপত্রকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে। ঘোষণাপত্র হলো রাজনৈতিক দিকনির্দেশনা, আর সনদ হবে তার আইনি কাঠামো। রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উভয়টিই প্রয়োজন।”

তিনি জানান, ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ, এনসিপি এবং আরও কিছু প্ল্যাটফর্মের সঙ্গে একযোগে কাজ করছে এবং এখনো পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই রয়েছে।

তবে সরকার যদি জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশের তারিখ নির্ধারণ না করে, তাহলে ৩ আগস্ট তারা কফিন মিছিলসহ সচিবালয় ঘেরাও করবে।

হুঁশিয়ারি দিয়ে হাদি বলেন, “সরকার যদি আজকের গণজমায়েতের পরও নির্দিষ্ট ঘোষণা না দেয়, তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র ও জনসাধারণকে সঙ্গে নিয়ে সচিবালয় ঘেরাও করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই সনদ না দিলে

৩ আগস্ট সচিবালয় ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ১১:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫