হাসনাত আবদুল্লাহর এ কেমন হুঁশিয়ারি!
- আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 251

আওয়ামী লীগ নিয়ে শীঘ্রই সিদ্ধান্তে আসতে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। তবে তিনি কাকে উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট করেন নি।
পোস্টে হাসনাত বলেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে “শিষ্টাচারবহির্ভূত” বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’
জুলাই অভ্যুত্থানের এ নেতা আরও বলেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’
সাবধান করে দিয়ে পোস্টে তিনি বলেন, ‘আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’










