Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র আইভী
- আপডেট সময় : ১২:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 204

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান।
তিনি জানান, মিনারুল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় শুনানির জন্য আদালতে হাজির করা হলে, বিচারক পরবর্তী শুনানির জন্য ২৬ মে তারিখ ধার্য করে ডা. আইভীকে জেল হেফাজতে রাখার আদেশ দেন।
এর আগে শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও রাতেই গ্রেপ্তারের জন্য পুলিশ বাড়িতে পৌঁছায়, ডা. আইভী জানান, তিনি দিনের আলো ফোটার পরই থানায় যেতে সম্মত হবেন। পরে সকাল সাড়ে ৫টার দিকে তিনি পুলিশের সঙ্গে গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওনা হন।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী ও তার সমর্থকরা রাস্তায় নেমে আসেন। চুনকা কুটির ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
সমর্থকরা চারদিকের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি দিয়ে অবরোধ করে রাখেন। পাশাপাশি এলাকার বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজনকে আইভীর বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
আইভীর গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জজুড়ে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।











