শিরীন শারমিনসহ ১২ জনের গোপন আশ্রয়ের কথা জানালেন পলক
- আপডেট সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 220

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট, সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন পলক। তিনি জানান, রাত আড়াইটা নাগাদ সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকালে পলক এ তথ্য দেন। শুনানিতে তিনি দাবি করেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি চাই আমাকে জেলগেটেই জিজ্ঞাসাবাদ করা হোক।”
আদালত শুনানি শেষে রাজধানীর ভাটারা থানায় করা হত্যা মামলায় পলকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট পলককে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাকে ভাটারা থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।













