ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তকে হারিয়ে ধাক্কা খেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 271

শান্তকে হারিয়ে ধাক্কা খেল বাংলাদেশ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা বেশ চ্যালেঞ্জিংই হলো বাংলাদেশের জন্য। দলীয় ৩২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে সেই চাপ সামাল দিয়ে হাল ধরেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের জুটি কিছুটা স্বস্তি ফেরালেও, দলীয় শতকের আগেই ফের ধাক্কা খেল বাংলাদেশ

প্রথম সেশনে উইকেটে জমে যান শান্ত ও মুমিনুল। শান্ত দারুণ ব্যাটিংয়ে দেখাচ্ছিলেন বড় ইনিংসের ইঙ্গিত। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর বেশি সময় টিকতে পারেননি তিনি। ৪০ রানে পৌঁছেই ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় সাজঘরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৮ রানে ৩ উইকেট। মুমিনুল হক ২৫ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গী হয়ে উইকেটে এসেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল শুরুটা বেশ সাবধানীভাবে করে। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় কিছুটা সময় ক্রিজে কাটালেও ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৩১ রানে ভিক্টর নিয়াউচির বলে গালিতে ক্যাচ দিয়ে ১২ রানে ফিরেন সাদমান। এরপর একই বোলারের আঘাতে বিদায় নেন জয়ও, তিনি করেন ১৪ রান।

টপ অর্ডারের বিপর্যয়ের পর শান্ত-মুমিনুলের জুটি একটু স্থিতি এনে দিলেও শান্তর বিদায়ে আবারও চাপে পড়েছে বাংলাদেশ। এখন টাইগারদের ভরসা মিডল অর্ডার—বিশেষ করে মুশফিক-মুমিনুল জুটির ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শান্তকে হারিয়ে ধাক্কা খেল বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫