Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ‘ভাঙচুর’, যা বলছে কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০৩:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 179

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মূল বেদিতে ভাঙচুরের দৃশ্য দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক দর্শনার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা বিভ্রান্তিকর তথ্য। তবে কর্তৃপক্ষ বলছে, এটি ‘ভাঙচুর’ নয়, বরং সরকারি অনুমোদিত আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে চলছে সংস্কারকাজ।
গণপূর্ত বিভাগের মিরপুর শাখার নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আধুনিকায়ন প্রকল্প” ২০২৩ সালের নভেম্বরে অনুমোদন পায় এবং ২০২৪ সালের অক্টোবর থেকে এর বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত মন্ত্রণালয়।
মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায়, মূল বেদিতে পুরনো সিরামিক ইট অপসারণ করে সেখানে নতুন ইট বসানোর কাজ চলছে। নির্মাণশ্রমিকরা জানিয়েছেন, কাজের প্রয়োজনে বেদির কিছু অংশে ভাঙা হয়েছে। তবে প্রকৌশলী রাশেদ আহসান আশ্বস্ত করে বলেন, “মূল বেদির কোনো নকশা পরিবর্তন করা হচ্ছে না, সব কিছু আগের পরিকল্পনামাফিকই থাকবে।”
তবে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে—প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও নেই কোনো সাইনবোর্ড বা প্রকল্প সংক্রান্ত তথ্য। দর্শনার্থীদের মতে, তথ্য না থাকায় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি ও প্রশ্ন।
প্রকল্পের আওতায় স্মৃতিসৌধের চারপাশে আধুনিক ড্রেনেজ লাইন, প্রবেশপথের পাশে একটি দুইতলা মাল্টিপারপাস ভবন ও অন্যান্য নান্দনিক উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় নির্ধারিত হয়েছে ১১ কোটি ৭৩ লাখ টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি জুন মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।











