Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
সাক্ষ্যগ্রহণ ২৭ এপ্রিল
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু
- আপডেট সময় : ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 212

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়।
বাদীপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর জানান, চার আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিচারক মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী রোববার (২৭ এপ্রিল) নির্ধারণ করেছেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এহসানুল হক সমাজি জানান, আদালত এক থেকে তিন নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও আশা প্রকাশ করেন, চার্জ গঠনের পর ১০ থেকে ১৫ কার্যদিবসের মধ্যেই এই মামলার রায় ঘোষণা সম্ভব হবে।
এর আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন মামলার চার্জশিট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে দাখিল করেন। চার্জশিটে চার আসামিকেই অভিযুক্ত করা হয়।
প্রধান অভিযুক্ত হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে নিহত শিশুর বোনজামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে হত্যার ভয় দেখানো এবং জখমের অভিযোগে অভিযুক্ত করা হয়। এছাড়া, বোনের শাশুড়ি জাহেদা বেগমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
মামলার ভুক্তভোগী শিশু গত ১ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে ৫ মার্চ রাতে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়। পরে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে। এ ঘটনায় ৮ মার্চ নিহত শিশুর মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।
ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও প্রতিবাদের সৃষ্টি করে।










