ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 194

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উত্তেজনাপূর্ণ বাছাইপর্ব শেষে রানরেটের ব্যবধানে পিছিয়ে থেকে ছিটকে গেছে ক্যারিবীয় দল ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬২ বল হাতে রেখেই ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে তাদের বিশ্বকাপ ভাগ্য ঝুলে যায় ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০.১ ওভারের মধ্যে টপকাতে হতো ক্যারিবীয়দের, বিশ্বকাপে জায়গা পেতে।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। তারা ১০.৫ ওভারে ৬ উইকেটে ম্যাচ জিতলেও, ১০.১ ওভারে জয়ের শর্ত পূরণ না হওয়ায় বিশ্বকাপের দরজা খুলে যায় বাংলাদেশের জন্য। নেট রান রেটে এগিয়ে থেকে টিকিট পায় নিগার সুলতানার দল।

বাছাইপর্বে বাংলাদেশ তিনটি জয় তুলে নেয় থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। শেষ দুটি ম্যাচে হেরেও তারা ৬ পয়েন্টে থেকে যায় এবং নেট রান রেট দাঁড়ায় ০.৬৩৯। সমান পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের রান রেট ছিল ০.৬২৬—যা তাদের বিদায় নিশ্চিত করে।

শনিবারের ম্যাচে থাইল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আফি ফ্লেচার ও আলিয়াহ আলেইনের বোলিংয়ে থাইল্যান্ড অলআউট হয় ১৬৬ রানে। দলের পক্ষে ব্যাট হাতে একমাত্র লড়াই চালান নাথাকান চান্থাম, ৯৮ বলে করেন ৬৬ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ মারমুখী ব্যাটিং শুরু করে। তবে প্রথম ওভারে মাত্র ৯ রান তোলা পড়ে যায় কাল হয়ে। পরের ওভারগুলোতে দলটি রান বাড়ালেও নির্ধারিত সময়ের ভেতর জয় নিশ্চিত করতে পারেনি। হ্যালি ম্যাথিউস ২৯ বলে ৭০, কিয়ানা জোসেপ ১২ বলে ২৬ এবং চিন্নেল্লা হেনরি ১৭ বলে ৪৮ রান করলেও বিশ্বকাপে জায়গা হয়নি তাদের।

৮ দলের এই বিশ্বকাপে স্বাগতিক ভারতের সঙ্গে সরাসরি জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে উঠেছে স্বাগতিক পাকিস্তান এবং শেষ মুহূর্তে জায়গা নিশ্চিত করা বাংলাদেশ।

নেট রান রেটের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিগার বাহিনী। এবার তারা ভারতের মাটিতে নতুন করে রাঙাতে চায় স্বপ্নের মঞ্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫