Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
- আপডেট সময় : ১১:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / 245

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আজিনুর ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ভারতের কোচবিহার জেলার ধাপড়া থানার ঝোংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজিনুর ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের টাঙাটারি এলাকার বাসিন্দা এবং নূর হোসেনের ছেলে। সীমান্ত সূত্রে জানা গেছে, তিনি ওইদিন বাংলাদেশের ভূট্টার খেত পার হয়ে কৌশলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তখন ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পের টহল দল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে আটক করে। পরে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। বিএসএফ জানিয়েছে, শনিবার (১৯ এপ্রিল) সকালে কোম্পানি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, “আজিনুর কোনো চোরাকারবারি নয়, তাকে ভুলভাবে আটক করা হয়েছে।”
এ বিষয়ে বিজিবি-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন জানান, “আজিনুর অবৈধভাবে সীমান্ত পার হয়ে গরু আনতে গিয়ে ধরা পড়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজসহ প্রমাণ রয়েছে। বর্তমানে তাকে গরুসহ বিএসএফের বিআরবি কোম্পানি সদর ক্যাম্পে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা বিএসএফকে অনুরোধ করেছি যেন আটক বাংলাদেশিকে কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন না করা হয়।”











