Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ৮ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 206

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম মইনুদ্দিন। তিনি জানান, নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। সব আসামিই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত জাহিদুল ইসলাম পারভেজ (২৩) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার জানান, ওই সংঘর্ষের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাহিদুল।
ঘটনার সূত্রপাত হয় ক্যাম্পাসসংলগ্ন গলিতে চা-সিঙ্গারা খাওয়ার সময়। সেখানে উপস্থিত থাকা তিনজন নারী শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের ইভটিজিং করা হয়েছে। এরপর তারা তাদের বন্ধুদের ফোন দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দিলেও ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
এসআই মইনুদ্দিন জানান, অভিযুক্ত মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী এরপর হাজারীবাড়ি এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে জাহিদুলের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে জাহিদুল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের দিকে দৌড় দিলে সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে এবং নিহত শিক্ষার্থীর একটি ছবিও পোস্ট করেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
















