Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
পালংখালীতে জামায়াতের পথসভা ও গণসংযোগ
- আপডেট সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / 190

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উখিয়ার পালংখালী স্টেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পালংখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত এই সভায় স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল আলা রোমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মদ আনোয়ারী। তিনি বলেন, “দেশে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ইসলামি রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য। সেখানে থাকবে না অন্যায়, জুলুম কিংবা অবিচার।” তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, কেন্দ্রীয় গণসংযোগ কর্মসূচিকে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করতে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার খায়রুল বশর, ডা. কবির আহাম্মদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ জালাল আহাম্মদ, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক আব্দুস সাত্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রচার সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী শাখার সভাপতি মোহাম্মদ হারেস, সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, জামায়াত নেতা ফরিদুল আলম চৌধুরী, পেশাজীবী নেতা মাষ্টার মোক্তার আহাম্মদ, যুব নেতা সাইফুল ইসলাম, এস. এমজি. মুফিজ, মোহাম্মদ ফয়সাল, একরামুল হাসান, মোহাম্মদ জাহেদ ও আব্দুল হক।
পথসভায় বক্তারা সমাজে ইনসাফ, ন্যায়বিচার এবং ইসলামি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।












