ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 437

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে পুলিশ উদ্ধার করেছে। তিনি পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচল ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিদুল ইসলাম বলেন, “মাওলানা মামুনুর রশীদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কীভাবে নিখোঁজ ছিলেন। পরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

মামুনুর রশীদের সন্ধান চেয়ে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তার পরিবার মানববন্ধনও করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার

আপডেট সময় : ০৫:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫