Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
নরসিংদীতে ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 170

নরসিংদীতে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করা হয়েছে এক দম্পতির মরদেহ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেখেরচর বাবুরহাট বাজার এলাকার একটি তিনতলা ভবনের কার্নিস থেকে স্বামী রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাধবদীর বালুসাইর এলাকার নিজ বাসা থেকে স্ত্রী মানছুরা বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত রাজু মিয়া (৪০) ও মানছুরা বেগম (৩৫) দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়েসহ তিন সন্তানের জনক-জননী ছিলেন। দীর্ঘদিন ধরে রাজু মাদকে আসক্ত ছিলেন, যার কারণে দাম্পত্য কলহ লেগেই থাকত।
ধারণা করা হচ্ছে, শুক্রবার কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে রাজু ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা দরজা ভেঙে মানছুরার নিথর দেহ দেখতে পান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আজ সকালে বাবুরহাট বাজারের একটি ভবনের কার্নিসে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, এটি গৃহবধূ মানছুরার স্বামী রাজু মিয়ার মরদেহ।
ওসি নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”
ফায়ার সার্ভিস ও শেখেরচর পুলিশ ফাঁড়ির সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।










