Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল
- আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 299

সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত বাতিল করা হয়। তবে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা বহাল রাখা হয়েছে।
এর আগে ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক তিনটি পরিপত্রে তিনটি দিবস পালনের সিদ্ধান্ত জানানো হয়েছিল। প্রথম পরিপত্রে বলা হয়েছিল, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই দিবস যথাযথ মর্যাদায় পালনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
দ্বিতীয় পরিপত্রে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ২০২৪ সালের গণআন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদকে স্মরণে এই দিনটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে চিহ্নিত হয়।
তৃতীয় পরিপত্রে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালের এই দিনে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ৮ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক ও আপত্তি সৃষ্টি হয়। বিভিন্ন মহলের পরামর্শ, প্রতিক্রিয়া ও জনমত বিবেচনায় নিয়েই সরকার অবশেষে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের সিদ্ধান্ত বাতিল করে।












