Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
ছাগল চোরের হেদায়েতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 263

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চোরের হেদায়েত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ এই আয়োজনের উদ্যোগ নেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমা নামাজের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে এলাকাবাসী অংশ নেন। জানা যায়, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়। শুরুতে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও পরে সিদ্ধান্ত নেন, চোরের প্রতি শত্রুতা না করে আল্লাহর কাছে দোয়া করা উচিত, যেন সে ভুল বুঝে সঠিক পথে ফিরে আসে।
এই উদ্দেশ্যে তিনি মাইকিং করে এলাকার মানুষকে সচেতন করে মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মাহফিলে উপস্থিতরা সবুজের উদ্যোগকে প্রশংসা করেন। তারা বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক বার্তা ছড়াতে সাহায্য করবে।
আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাব বা লোভে পড়ে অপরাধ করেছে। আমি যদি তার জন্য খারাপ মন্তব্য করি, তবে আর আমার সঙ্গে তার পার্থক্য থাকবেনা। আমি চাই সে ভুল বুঝুক এবং সঠিক পথে ফিরুক। আমার প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয় রোধে সাহায্য করবে।”
স্থানীয়রা মনে করছেন, এই ধরনের উদ্যোগ শুধু এলাকায় নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।










