ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 136

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকায় পৌঁছাবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিমানটি নামার উইন্ডো দেওয়া হয়েছে। চিকিৎসক দলের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী, রাত ৯টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করবে।

জানা গেছে, কাতার সরকারের উদ্যোগে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হয়েছে।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় কাজ করছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞরা, যাদের মধ্যে লন্ডন ও চীন থেকেও চিকিৎসক এসেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও, মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমতি দেয়নি। বোর্ডের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ব্যবস্থাপনায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে প্রথমবার লন্ডনে নেওয়া হয়। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে তিনি একই ব্যবস্থায় ৫ মে দেশে ফেরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

আপডেট সময় : ০১:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫