ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ভাড়াটিয়ার হামলায় কলেজ শিক্ষকের মৃত্যু

নুরুল বশর, উখিয়া (কক্সবাজার)
  • আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 232

উখিয়ায় ভাড়াটিয়ার হামলায় কলেজ শিক্ষকের মৃত্যু

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ গেল এক কলেজশিক্ষকের।রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইকবাল (৬০) উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক। এই ঘটনায় জড়িত শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামের একজনকে স্থানীয় জনতা আটক পুলিশে সোপর্দ করেছে।

নিহতের ছেলে নিষান জানান, রাতে তার বাবা ভাড়াটিয়া শরিফের কাছে দোকান ভাড়ার বকেয়া টাকা চাইতে যান। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শরিফ তার বাবার গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দোকান ভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে শরিফ ওই শিক্ষকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।”

স্থানীয়ভাবে শিক্ষক ইকবালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় ভাড়াটিয়ার হামলায় কলেজ শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫